স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন একজন গৃহবধূ
দি নিউজ লায়নঃ বিয়ে হয়েছে ১৭ বছর। বর্তমানের ১৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে। এই অবস্থায় নিজের স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন একজন গৃহবধূ। বাধ্য হয়ে শশুরবাড়ী ছেড়ে নিজের বাড়িতে চলে এসেছেন তিনি। জানিয়ে দিয়েছেন,তিনি আর শ্বশুরবাড়িতে যেতে চান না। শেষে স্বামী ও শিশুদের বিরুদ্ধে প্রতি নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তিনি। গৃহবধূর লাম অমিতা ঘোষ অধিকারী।তার বাপের বাড়ি চাকদহ থানার রাজবাগান এলাকায়।
১৭ বছর আগে অমিতার বিয়ে হয়েছিল চাকদহ থানা রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা কিশোর ঘোষের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। অমিতা ঘোষ অভিযোগ করেছেন,' বিয়ের কয়েক বছর পর থেকেই শ্বশুরবাড়িতে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে হচ্ছিল।অভিযোগ তার স্বামী কিশোর ঘোষ ও শ্বশুর দিলীপ ঘোষ অত্যাচার করছিল। যদিও সন্তানের মুখের দিকে তাকিয়ে থেকে তা সহ্য করেই সংসার করে যাচ্ছে।
তবে বছর তিনেক আগে তার সন্তানকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।গত ২২ জুলাই রাত দুটো নাগাদ তার স্বামী কিশোর ঘোষ তার গলা টিপে ধরে দেওয়ালে ধাক্কা মারে। তোর গাল কামড়ে দেয়। তিনি অজ্ঞান হয়ে যান।' বৃহস্পতিবার অমিতা ঘোষের মা শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন। পুলিশকে অমিতা ঘোষ জানিয়েছেন,' তিনি আর শ্বশুরবাড়িতে যেতে রাজি নন। দোষীদের যাতে কঠিন শাস্তি হয়।'

Post a Comment